বিজ্ঞাপন

মির্জাপুরে পাট জাগ থেকে পাট তুলতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া এলাকায় পাট জাগ থেকে পাট তুলতে গিয়ে পানিতে ডুবে রুস্তম আলী (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী কোদালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুস্তম আলী কোদালিয়া খালে জাগ দেওয়া পাট কিনারায় আনার জন্য পানিতে নামেন। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ৪ ঘন্টা সময় ধরে খোঁজাখুঁজি ও উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।কিছুক্ষণ সময় চেষ্টার পর খালের পানির নিচ থেকে রুস্তম আলীর মরদেহ উদ্ধার করা হয়।

পড়ুন : দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন