বিজ্ঞাপন

টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার

বিজ্ঞাপন

টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় যুবদলের দুই নেতাকে দল বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে সংশ্লিষ্ট্য যুবদলের কমিটি তাদের দল থেকে বহিষ্কার করেন। বহিস্কৃতরা হলেন- গোবিন্দাসী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হাছান আলী (৩৭) এবং গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের আহবায়ক সদস্য মাহমুদুল হাসান (৩৪)। তারা দুইজনেই জুলাই যোদ্ধা।

পৃথক বহিষ্কারাদেশের পত্রে জানানো হয়- দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজের জন্য তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

হাছান আলীর বহিষ্কারাদেশ পত্রে স্বাক্ষর করেন গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা এবং সদস্য সচিব রুবেল মন্ডল। অপরদিকে মাহমুদুল হাসানের বহিষ্কারাদেশ পত্রে স্বাক্ষর করেন ভূঞাপুর উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম এবং সদস্য সচিব অনিবাণ আমিন দুখু।

এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। রাতে মামলার দায়েরের পর বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। পুলিশ প্রত্যেকজনের কাছ থেকে ১৫০ পিচ করে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আনোয়ারুল আজিম বলেন, এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়। মামলার পর বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠনো হয়।

পড়ুন : মানিকগঞ্জ : প্রায় সব ইউপিতে একাধিক প্রার্থী, অস্বস্তি তৃণমূল বিএনপিতে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন