বিজ্ঞাপন

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্যের সিজার মূল্য ৫০হাজার ১’শ ৫০ টাকা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কান্দিরপাড়া এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১.৩ কেজি ভারতীয় গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২০,১৫০/- (বিশ হাজার একশ পঞ্চাশ) টাকা।

এছাড়া, মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার ডাংমড়কা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে এব্যাপারে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে।

পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন