চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও তরুণ বিএনপি নেতা রোটারিয়ান জুয়েল চক্রবর্তী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সুপ্রিয়া নন্দী, সুমন পত্র নবীশ ও পদাধিকার বলে প্রধান শিক্ষক। গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নতুন এ কমিটি অনুমোদন দেয়া হয়।
বৃহত্তর সুয়াবিলের কৃতিসন্তান রোটারিয়ান জুয়েল চক্রবর্তী শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তিনি প্রবীণ বিএনপি নেতা বাবু মিহির চক্রবর্তীর সন্তান।
এদিকে, বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত করায় চট্টগ্রাম-২ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর সহ সংশ্লিষ্টদের প্রতি জুয়েল চক্রবর্তী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি অবকাঠামোগত এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রচেষ্টা থাকবে। এছাড়াও তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
পড়ুন : কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
সা/


