জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জুলাইযোদ্ধা গণি সেখের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শহীদ গণির নিজবাড়ী সংলগ্ন এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
খানখানাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিলাদ মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।পরে শহীদ গণি সেখসহ সকল জুলাই গণঅভ্যুত্থানে আত্নদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে বিএনপির নেতৃবৃন্দ খানখানাপুর বাজার সংলগ্ন শহীদ গণির কবরস্থানের তার সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন- খানখানাপুর দারুস সুন্নাহ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার পেশ ইমাম মাওলানা আতিকুর রহমান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়াসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,শহীদ গনির পরিবারের সদস্য,আত্মীয়-স্বজন, এবং স্থানীয় মুসল্লিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

