বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পাঁচ বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের আরেক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৭ জুলাই) বেলা দুইটার দিকে পৌরসভার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত সেই কিশোর ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটুলিপাড়া এলাকার হলেও সে কসবা পৌরসভার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিল।

পুলিশ জানায়, বৃষ্টি চলাকালীন সময়ে ভুক্তভোগী শিশুটি দোকান থেকে খাবার কিনতে বের হয়। এ সময় অভিযুক্ত কিশোর শিশুটিকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি গাছতলায় নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির মা তাকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। মায়ের সন্দেহের প্রেক্ষিতে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত তুষারকে ধরে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দেশের ৫ জেলায় আবার বন্যার আশঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন