ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার নজুমিয়া হাট বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে শিকারপুর ও বুড়িশ্চর দুই ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা পরিচালনা করা হয়।
এসময় বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাবেক সভাপতি ওসমান গণি, সাবেক সাধারন সম্পাদক বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এস এম ফারুক, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, শিকারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, জিয়াউল উলুম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি তারেক আজিজ, ওয়াসিম রেজা, শিকারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক খায়রুল, সদস্য সচিব আলাউদ্দিন জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশেদুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি সাজ্জাদ হোসেন রানা, যুগ্ম সম্পাদক ইফতেকার সায়েম, ইয়াহিয়া,রাজু,কুয়াইশ কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত, সাধারণ সম্পাদক শিমরান,সহ-সভাপতি আহাদ আরমান, যুগ্ম সম্পাদক তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ,প্রচার সম্পাদক রোহান,দপ্তর সম্পাদক সাজিদ, বুড়িশ্চর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরফান, শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ, আকিফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক


