রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে। আটককৃত মাদককারবারির কাছ থেকে ৩৫ বোতল অবৈধ চকো সিরাপ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার ১৭ জুলাই জেলার বাঘা থানাধীন তেথুলিয়া বাজার এলাকায় ভোর ৪.৫০ টার সময় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অবৈধ মাদকদ্রব্যসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।অভিযুক্ত মোঃ শাহাদৎ (৩৬) এর দেওয়া তথ্যমতে জানা যায়, সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমান সে তেজকুনিপাড়া তেজগাঁও, ঢাকায় বসবাস করে।
বাঘা থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নিয়োজিত ছিলো। ওই সময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, বাঘার তেথুলিয়া বাজার এলাকায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বহন করে অজ্ঞাতস্থানে মোটরসাইকেলে যোগে রওয়ানা হয়েছে।
পুলিশ সঠিক সময়ে তাদের পথ গতিরোধ করে। ওই সময় একজন অপরাধী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে সক্ষম হয়, তবে অপরজনকে আটক করে। এই ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকঅভিযুক্তের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

