গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ উত্তরণ মানবকল্যাণ সংঘের উদ্যোগে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।
তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।
পড়ুন : সরকারের পাঁচ মাস পূর্তিতে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
সা/


