কিশোরগঞ্জের অন্যতম সামাজিক ও মানবসেবামূলক সংগঠন সময়ের আলো স্বেচ্ছাসেবী যুব সংগঠন এর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার মারিয়া ইউনিয়নের বাক্কার মার্কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সময়ের আলো স্বেচ্ছাসেবী যুব সংগঠন এর সকল স্তরের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও দশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিচালিত এই অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা পুনর্ব্যক্ত করেন যে, অতীতের ন্যায় ভবিষ্যতেও তারা যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থেকে নিজেদের সেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
পড়ুন : ফিরে দেখা ১৮ জুলাই: কোটা সংস্কার আন্দোলনের আলোচিত ও রক্তক্ষয়ী দিনের দুই বছর
সা/


