বিজ্ঞাপন

সাটুরিয়ায় নিখোজের দুই সপ্তাহপর ২ মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ

শনিবার (১৮ জুলাই) দুপুরে, মানিকগঞ্জের সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ২ শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ২শিক্ষার্থী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় পড়ত। গত ৩ জুলাই দুপুরে ব্যক্তিগত পরিচয় গোপন করে ও সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসায় বা নিজ বাড়িতে ফিরে আসেনি।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, তথ্য প্রযুক্তি সহায়তায় আজ তাদের কে সকালে সাভার এলাকা থেকে উদ্ধার করা হয়। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। খুব শিগগির তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন : কুয়েতে ইরানের হামলায় বিমানের সিডিউল বিপর্যয়

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন