নরসিংদীর মাধবদীতে নৃশংস ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে মাধবদী থানার নূরালাপুর এলাকায় একদল ডাকাতের
হামলায় মো. শাজাহান মিয়া (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাজাহান মিয়া স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে একদল সশস্ত্র ডাকাত দুটি বাড়িতে হানা দিয়ে লুটপাটের চেষ্টা চালায়। বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহজাহানকে হত্যা করে এবং সুরুজ মিয়াকে গুরুতর জখম করে। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা রজু করা হয়েছে।
পড়ুন : সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস
সা/


