বিজ্ঞাপন

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামে এসিড পান করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী।

বিজ্ঞাপন

নিহত রাজীব বণিক চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিকপাড়ার বাসিন্দা। তিনি মনোহরি বণিকের ছেলে। সে নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় একটি জুয়েলারি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৮টার দিকে নিজ দোকানে থাকা এসিড পান করেন রাজীব। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পড়ুন : সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন