বিজ্ঞাপন

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুলন্ত তারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ইন্টারনেট, ডিস লাইনের তার ও টেলিফোনের অবৈধ ঝুলন্ত তার জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

মহাসড়কের দুই পাশের বিদ্যুতের খুঁটিতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে টানা এসব তারের কারণে যানবাহন চলাচল, পথচারী ও বিদ্যুৎকর্মীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন।

আজ শনিবার সকালে (১৮ জুলাই)সরেজমিনে কালিয়াকৈর সদর বাজার, সফিপুর,পল্লী বিদ্যুৎ , তেলিরচালা ও মৌচাক এলাকায় দেখা যায়, অনেক স্থানে তার নিচু হয়ে ঝুলে আছে  বিদ্যুতের খুঁটিতে অসংখ্য তার জটলা তৈরি করেছে। 

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি ও ঝড়ের সময় তার ছিঁড়ে সড়কে পড়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। সম্প্রতি ইন্টারনেটের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের দুই হাত হারানোর ঘটনাও এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মহাসড়কে অবৈধ তার জননিরাপত্তার জন্য হুমকি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব তার অপসারণে ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মহাসড়কের দুই পাশের সব অবৈধ তার অপসারণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ তার অপসারণ এবং মহাসড়ককে নিরাপদ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পড়ুন : বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে পাশে চায় চীন: মির্জা ফখরুল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন