ট্রল কিংবা অপপ্রচার চালিয়ে সরকারকে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত। তাই ট্রল বা অপবাদ দিয়ে সেই দায়িত্ব পালন থেকে সরকারকে সরানো সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান সরকার কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এমন মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, যারা শিক্ষা নিয়ে ইতিবাচক চিন্তার পরিবর্তে উচ্ছৃঙ্খল বক্তব্যের মাধ্যমে সমাজে উসকানি সৃষ্টি করতে চায়, তাদের সেই চেষ্টা দেশের তরুণ প্রজন্ম ব্যর্থ করে দেবে।
পড়ুন: ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর/


