বিজ্ঞাপন

উত্তরবঙ্গের সবুজ আঙিনার বর্ষপূর্তি উদযাপন, বৃক্ষপ্রেমীদের মিলনমেলা ও চারা বিতরণ

‘উত্তরবঙ্গের সবুজ আঙিনা’ নামের সামাজিক ও পরিবেশবাদী ফেসবুক গ্রুপের এক বছর পূর্তি উপলক্ষে বৃক্ষপ্রেমীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ৩টায় সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রায় ২০ হাজার সদস্যের এই গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রুপের অ্যাডমিন মোছাঃ নাজমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জহুরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী সিডসের স্বত্বাধিকারী কাজী সোহেল রানা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক দিলীপ কুমার, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন মির্জাসহ গ্রুপের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার বৃক্ষপ্রেমীরা।

আলোচনা শেষে গ্রুপের ৬৫ জন সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন