চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ হয়েছে মাত্র চার মাস। বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষামন্ত্রী যিনি বিগত খালেদা জিয়ার সরকারের আমলে শিক্ষাপ্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই সময় নকল নামের যে অভিশাপ ছিলো সেটি তিনি মুক্ত করেছিলেন। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থায় গত ১০ বছরে, একটি জাতিকে ধংস করতে হলে শিক্ষাকে ধংস করে দেওয়া উচিত। শেখ হাসিনা জাতিকে ধংস করে গেছে। সর্বক্ষেত্রে ধংস করে গেছে।
রবিবার (১৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড় আলাউদ্দিন হোটেল হতে রেল স্টেশন গেট পর্যন্ত রাস্তা ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, যে কারণে শিক্ষায় অটোপাস, বিনা লেখায় মার্ক বেশি এসব করে ছাত্রদেরকে ক্লাস থেকে বাইর করে দিয়েছে। যার ফলে আজকের মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদেরকে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে। কিন্ত আজকে দেখা যাচ্ছে বিরোধী দল, কোনটার জ্য বিরোধীতা করতে হবে, কোনটার জন্য জনগনের কাছে দাবি দাওয়া দিতে হবে।
জামায়াতে সমালোচনা করে হারুনুর রশিদ আরোও বলেন, জামায়াত ইসলামী একটা ভন্ড রাজনীতিক দল। আমার লজ্জা হয় যে এদের মতো একটা বিরোধী দল সংসদে। যারা ৭১ সালে মুক্তিযোদ্ধের বিরোধীতা করেছিলো। যারা এদেশের মানুষের ইজ্জত লংন্ঠন করেছে। এই রকম একটা রাজনৈতিক দল বিরোধী দলের দায়িত্ব পালন করছেন। আজকে শিক্ষা ব্যাবস্থা পরিবর্তনে সরকারকে সহায়তা না করে জামায়াত ইসলামী উসকানি দিচ্ছে অছাত্রদেরকে। আজকে অছাত্রদেরকে জামায়াত ইসলামী উসকানি দিচ্ছে। এনসিপির যারা আজকে পরিবর্তনের কথা বলছে তারাও আজকে এই অবৈধ কর্মকান্ডের সাথে ইন্ধন দিচ্ছে। কিন্ত যতই ইন্ধন দাও বিএনপি আজকে বিপুল মেজোরিটি নিয়ে ক্ষমতায় আছে। সুতরাং এইসব করে কোন লাভ হবে ন। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে আজকে আপোষহীন ভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করবে। জনগন পাশে আছে ইনশাআল্লাহ আমরা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি।
এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক ও মাসিদুল হক নিখিলসহ প্রমুখ।
পড়ুন : শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
সা/


