মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের হামলায় ব্যবহৃত একটি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মার্কিন সেনা আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় ড্রোনটি বিস্ফোরিত হলে এক সেনা নিহত হন এবং আরেক সেনা আহত হন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ১৮ জুলাই এ ঘটনা ঘটে। তবে নিহত সেনার পরিচয় প্রকাশ করা হয়নি।
সবশেষ এ ঘটনার পর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর থেকে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ সংঘাত শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে শুক্রবার জর্ডানে ইরানি হামলায় আরও দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। রোববার সেন্টকম জানায়, ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেগুলোর পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
আর/


