কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্যের উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪১ লাখ ৫২হাজার ৬’শ টাকা।
আজ সোমবার দুপুর পৌনে ১টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, প্রথম অভিযানে প্রাগপুর বিওপির টহল দল গরুরা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১’শ ৩৯ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৫৫ হাজার ৬’শ টাকা।
পরবর্তী অভিযানে, রামকৃষ্ণপুর বিওপির টহল দল নিচপাড়া মাঠ এলাকায় চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২০হাজার টাকা।
একই দিনের তৃতীয় অভিযানে, চিলমারী বিওপির একটি টহল দল শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ১২হাজার ১’শ ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং একহাজার ৩’শ ৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৪০লাখ ৭৭হাজার টাকা টাকা।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে এব্যাপারে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে।


