বিজ্ঞাপন

কালিয়াকৈরে জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বলিয়াদী আশেক নগর পার্ক এলাকায় একটি জলাশয় থেকে এক অজ্ঞাত (৭০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয় লোকজন জলাশয়ে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, জলাশয় থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পড়ুন : স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আজ বৈঠক

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন