বিজ্ঞাপন

ঘাটাইলে গুড ডেডি ক্যাম্পেইনে ৩ জন শ্রেষ্ঠ বাবাকে সম্মাননা

‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে অনুষ্ঠিত হয়েছে ‘গুড ডেডি ক্যাম্পেইন’। গুড নেইবারস বাংলাদেশের ঘাটাইল সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কন্যাশিশুর সুরক্ষা, অধিকার ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাবাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) সকালে ঘাটাইল সিডিপি প্রাঙ্গণ বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সিডিসি’র চেয়ারপার্সন ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান, একাডেমিক কাউন্সিলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান ভুলু,ভাইস চেয়ারপার্সন ড. ফনীন্দ্র লাল পালসহ জনপ্রতিনিধি, সুধীজন, অভিভাবক ও গুড নেইবারস বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি কন্যাশিশুর আত্মবিশ্বাস, নিরাপত্তা ও স্বপ্ন বাস্তবায়নের পেছনে একজন বাবার ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কন্যাসন্তানের প্রতি বৈষম্য দূর করে শিক্ষা, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে অনুষ্ঠানে অংশ নেওয়া বাবারা তাঁদের কন্যাসন্তানের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে ভূমিকা পালনের অঙ্গীকার করে শপথ বাক্য পাঠ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সমাজে কন্যাসন্তানের প্রতি অনুকরণীয় দায়িত্ব পালন এবং ইতিবাচক পিতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনজন শ্রেষ্ঠ বাবার হাতে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এই আয়োজনের মাধ্যমে কন্যাশিশুবান্ধব পরিবার ও দায়িত্বশীল পিতৃত্বের বার্তা সমাজে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশারফ হোসেন।

পড়ুন : সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন