কুড়িগ্রামের রাজারহাটে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনার হার মেনে নিতে না পারায় ক্ষোভ আর লজ্বায় দুই সমর্থক মাথা ন্যাড়া করে দলের সমর্থন ছেড়ে দেয়ার ঘোষনা দিয়েছেন।ওই দুই সমর্থকের নাম রোমান ও আলামিন। ওরা দুজনই রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ের মীরের বাড়ি এলাকার বাসিন্দা।
সোমবার ২০ জুলাই দুপুরে স্থানীয়দের উপস্থিতিতে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার সমর্থন ছাড়ার ঘোষনা দেন।
জানা গেছে, ঘটনাটি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বিশ্বালের পাড়া এলাকায়। ওই গ্রামের বাসিন্দা রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপ শুরুর পর থেকেই তারা বাড়ি ও আশপাশের এলাকায় আর্জেন্টিনার পতাকা টানানো, জার্সি পরে দলকে সমর্থন জানানো এবং প্রতিটি ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে সক্রিয় ছিলেন।ফাইনাল ম্যাচকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনার সম্ভাব্য শিরোপা উদযাপনের জন্য আগেই নানা প্রস্তুতিও নিয়েছিলেন তারা। তবে নির্ধারিত সময়ে স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়ের পর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট।খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরই রোমান ও আল আমিন স্থানীয়দের সামনে ঘোষনা দেন।সকালে মাথা ন্যাড়া করবেন। পরে প্রকাশ্যে ঘোষণা অনুযায়ী ভবিষ্যতে আর কখনও আর্জেন্টিনা দলের সমর্থন করবেন না বলে জানান দুই তরুন।
দুই তরুণের এমন সিদ্ধান্ত দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে তাদের মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্থানীয় যুবক আল মাসুদ বলেন, ফুটবলকে ঘিরে এমন আবেগ এর আগে এলাকায় খুব একটা দেখা যায়নি। এটি তাদের প্রিয় দলের পরাজয়ে হতাশার বহিঃপ্রকাশ। তবে অনেকেই মনে করছেন, খেলাধুলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ প্রকাশ করা উচিত নয়।
রোমান ও আল আমীন বলেন,আর্জেন্টিনার কঠোর ভক্ত ছিলাম।নিজের টাকা খরচ করে জার্সি পতাকা কিনেছিলাম।শুরু থেকে আর্জেন্টিনার জন্য অনান্য দেশের সাপোর্টারদের জন্য বাকযুদ্ধ করে শেষে ইজ্জত থাকলো না।তাই ক্ষোভে আর্জেন্টিনার সর্মথন ছাড়ার ঘোষনা দিয়েছি।
এদিকে রাজারহাটের এই দুই তরুণের ব্যতিক্রমী প্রতিবাদ ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফুটবলপ্রেমীদের আবেগের এই ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
পড়ুন : সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


