মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি মাদকের অপব্যবহার রোধে গাজীপুরে এক মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ) বিকেল ৫টায় গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা এলাকায় স্থানীয় সুধীজনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।
বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পড়ুন : সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


