বিজ্ঞাপন

মানিকগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) সকালের দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা আরও দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে ট্রাকটি শনাক্ত ও জব্দে অভিযান চালাচ্ছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন : মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন