বিজ্ঞাপন

কালিয়াকৈরে হোটেলে ডাকাতির চেষ্টা, মোটরসাইকেল-চাপাতিসহ আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকার জমিদার হোটেলে ডাকাতির চেষ্টাকালে জনতার সহযোগিতায় সামিউল হোসেন সৌরভ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে প্রায় ১০ জনের একটি দল ৫ টি মোটরসাইকেলে এসে হোটেলে হামলা চালিয়ে লুটপাটের চেষ্টা করে। 

হোটেলের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। তবে সামিউল হোসেন সৌরভকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পড়ুন :

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন