বিজ্ঞাপন

মেহেরপুরে গ্রীন ভিউ কসবা এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

“একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যত” শ্লোগানে গ্রীন ভিউ কসবা এর উদ্যোগে এবং কসবা রক্তদান ফাউন্ডেশনের বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটপাড়া মোড়ে এ কর্মসুচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

এ কর্মসুচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা সভায় সভপতিত্ব করেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিশেষ অতিথি গ্রীন ভিউ কসবা এর সমন্বয়কারী ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আলী হায়দার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

এ সময় ফলজ এবং বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪ শতাধিক গাছ ভাটপাড়া হতে জালশুকা গ্রাম পর্যন্ত গাছ লাগানো হবে। এই সংগঠনের সদস্যগণ তাদের নিজ দ্বায়িত্বে রক্ষণাবেক্ষণ করবে এবং আশেপাশের গ্রামের বিভিন্ন রাস্তায় গাছ লাগানোর আশ্বাস দিয়েছেন।

পড়ুন : সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন