কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন অর্থবছরের রাজস্ব ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিলের অর্থ থেকে ২৫টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে ১৯লাখ ৭৮হাজার ৭’শ ৫০ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের সভাকক্ষে এসব চেক বিতরণ করেন প্রতিষ্ঠানটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এ সময় তিনি বলেন, জেলার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় অবকাঠামোর উন্নয়নে জেলা পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, উপকারভোগী বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন:কুষ্টিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল
ইমি/


