প্রধানমন্ত্রীর চিন সফর ও ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করেছেন। আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সিঙ্গার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ৪ মাসে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন। প্রধানমন্ত্রী দেশের শিক্ষাখাত ও শিক্ষার্থীদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তার সাফল্যে একটি মহল র্ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এ ষড়যন্ত্র কোনদিন বাস্তবায়ন হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদকন মারুফ হাসান পিয়াস।
এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
পড়ুন:জনপ্রতিনিধিরা মাঠে থাকলে মানুষের সমস্যার দ্রুত সমাধান হয়: ডেপুটি স্পিকার
ইমি/


