বিজ্ঞাপন

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয়ে নয়; বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত।

বিজ্ঞাপন

স্পেনের বিপক্ষে ফাইনালে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসি তারকাকে। ম্যাচের কয়েক দিন পর ইনস্টাগ্রামে এনজো লেখেন, ‘সময় যত যায়, ততই বুঝতে পারি যে একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে।’

এরপর তিনি আর্জেন্টিনা দলের মানসিকতা ও লড়াকু চরিত্রের প্রশংসা করে বলেন, ‘বহু বছর ধরে এই দল আমাদের দারুণভাবে প্রতিনিধিত্ব করেছে। এই দল শেখায়, প্রতিযোগিতা মানে শুধু জয় নয়; বরং জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া। এই দলের অংশ হতে পারা, যারা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়েছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকার নিয়ে এই রংগুলোর প্রতিনিধিত্ব করেছে—এটা আমার জন্য গর্বের।’

পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, নিষেধাজ্ঞার শঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন