বিজ্ঞাপন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য দুই লাখ ৫৩হাজার ১’শ টাকা।

বিজ্ঞাপন

আজ বুধবার দুপুর দেড়টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর বিওপির একটি টহল দল জয়পুর চকবিলগাথুয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের সিজার মূল্য ৫৪হাজার টাকা।

এছাড়া, প্রাগপুর বিওপির আরেকটি টহল দল প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩হাজার ৬’শ ২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত দ্রব্যের সিজার মূল্য ১লাখ ৯৯হাজার ১’শ টাকা।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে এব্যাপারে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে।

পড়ুন : প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক আজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন