বাংলা কিউআর ব্যবহার করে ‘নগদবিহীন’ লেনদেনে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের উৎসাহিত ‘ক্যাশলেস কুষ্টিয়া’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পৌর মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে নগদবিহীন লেদেনের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ কে এম, আমিরুল ইসলাম, ফরিদপুর আঞ্চলিক শাখা ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী সিহাবুল ইসলাম ও কুষ্টিয়া জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
অনুষ্ঠানে গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। এ সময় তারা জানান, বর্তমানে দেশের সব ব্যাংক একত্রে ক্যাশলেস লেনদেনর জন্য বাংলা কিউআর চালু করেছে। এর মাধ্যমে যেকোনো সাধারণ গ্রাহক ও ব্যবসায়ী যেকোনো ব্যাংকে একই কিউআর ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারেন।
ক্যাম্পেইনে অংশ নেওয়া ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেনকে সময়োপযোগী ও নিরাপদ উল্লেখ করে নিয়মিত বাংলা কিউআর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।
পড়ুন : ব্যক্তি পর্যায়ে করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু
সা/


