বিজ্ঞাপন

যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

ভারতের রাজধানী দিল্লিতে ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

বিজ্ঞাপন

যেসব মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, সেগুলো হলো— লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এবং পরে কংগ্রেস, আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে নয়া দিল্লির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এর মধ্যেই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের ভারত-যুক্তরাষ্ট্র চুক্তিবিরোধী আন্দোলন এবং কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাতেও বিক্ষোভ চলছে।

এমন পরিস্থিতিতে নয়াদিল্লির ভেতরের বিক্ষোভ যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেই জন্য বহিরাগত বিক্ষোভকারীদের রাজধানীতে প্রবেশ ও আন্দোলনে যোগ দেয়া ঠেকাতে এবং তাদের চলাচল নিয়ন্ত্রণে রাখতে মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা ও সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেয়া হবে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে।

এদিকে বন্ধ ঘোষণা করা স্টেশনগুলোতে আপাতত যাত্রীদের প্রবেশ ও প্রস্থান পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট রুটে পরিস্থিতি অনুযায়ী ট্রেন চলাচল অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ট্রেনগুলো বন্ধ স্টেশনগুলোতে না থেমে চলাচল করবে বলে জানানো হয়েছে।

এমন অবস্থায় যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং যাত্রার আগে সেবাসংক্রান্ত সর্বশেষ তথ্য দেখে নেয়ার পরামর্শ দিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে স্টেশনগুলো পুনরায় খুলে দেয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

পড়ুন : একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন