বিজ্ঞাপন

ধামরাইয়ে অবৈধ ব্যাটারি গলানোর কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের মালিকানাধীন একটি বাগানবাড়িতে গড়ে ওঠা অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এতে বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের মাধ্যমে পরিবেশ এবং জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনের কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। তাই পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন