কুষ্টিয়ায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
বিজ্ঞাপন
এসময় পুলিশ সুপার মোবাইল ব্যবহার/বহনের সময় সতর্কতা অবলম্বন করতে এবং মোবাইল হারিয়ে/চুরি হয়ে গেলে জিডি/মামলা করার পরামর্শ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কুষ্টিয়ার অফিসার ও ফোর্সবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙনরোধে শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা
ইমি/


