ঢাকায় বসবাসরত টাঙ্গাইলবাসীদের নিয়ে গঠিত হয় টাঙ্গাইল সোসাইটি ঢাকা। রাজধানীর মগবাজারের একটি হোটেলে টাঙ্গাইল সোসাইটি ঢাকার আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় প্রায় দেড়শ সদস্যের উপস্থিতিতে সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সাইফুল ইসলাম সবুজ সভাপতি, মাহবুব এইচ শাহিন সাধারণ সম্পাদক এবং তৌফিক অপু কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সাত্তার, সহ-সভাপতি অ্যাড. আজিজুর রহমান, হাজী মো. সাইফুল ইসলাম, কাজী হাসিবুর রহমান শাকিল, মো. আব্দুল মজিদ, মো. জাহিদুল ইসলাম, শামীম আকন্দ, মোহাম্মদ নূরে আলম, মুহাম্মদ শামীম আলম খান। সাধারণ সম্পাদক মাহবুব এইচ শাহীন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফুল খান, রতন কুমার দত্ত, মুহাম্মদ আব্দুল আলীম সিকদার, কাইয়ুম খান, মো. হেলাল সিদ্দিকী, মোহাম্মদ হেলালুজ্জামান, আব্দুল আজিজ মিয়া, তপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম খান আরিফ, মো. সাইফুল ইসলাম সায়েম, কামরুজ্জামান উজ্জ্বল, অ্যাড. আজহারুল ইসলাম, মো. আবু ইউসুফ মুকুল, মোহাম্মদ খলিলুল্লাহ, এস এম আব্দুল্লাহ আল মারুফ, ইঞ্জি. শহিদুল ইসলাম। অর্থ সম্পাদক মো. তৌফিকুজ্জামান তালুকদার অপু। অভ্যন্তরীণ হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মীরকাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নীপা দত্ত, মির্জা নাজমুন্নাহার নিপ্পি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা জেবুন্নাহার রূপা, ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান, মো. নাদিম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান (নোমান), বেনজীর তিলা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জাকির হোসেন, ধর্ম সম্পাদক মাসুদুল হক মাসুদ, মুকুল চন্দ্র সরকার, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, মো. রফিক খান, মো. আমিনুর রহমান মনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডা. মোখলেছুর রহমান সিদ্দিকী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, নুরুন্নাহার আক্তার লতা, সালমা আক্তার রিমা। নির্বাহী সদস্য, মেহেদী হাসান মাসুদ, শেখ মো. আল মামুন, কামরুজ্জামান মুকুল, মো. আব্দুর রউফ, আরিফুর রহমান, মো. আলতাফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী মো. সাইফুল ইসলাম। তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব টাঙ্গাইল সোসাইটি ঢাকাকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত সভাপতি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
টাঙ্গাইল সোসাইটি ঢাকা একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন, যা টাঙ্গাইল জেলার মানুষের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করে আসছে।
পড়ুন : এমপি গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি আনোয়ারুল


