বিজ্ঞাপন

ফটিকছড়িতে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মহিন উদ্দিন বাবু (৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে মেডিক্যাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিন উদ্দিন বাবু নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দায়েম মিয়াজি বাড়ির মরহুম ইসহাক (গরম সাহেব)-এর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহিন উদ্দিনের বড় ভাইয়ের নিজস্ব ভাড়া বাসা দেখভাল করতে তিনি। সন্ধ্যার দিকে ভাইয়ের সেই ভাড়া বাসা থেকে এক ভাড়াটিয়া মালামাল নিয়ে বাসা ছেড়ে যাচ্ছিলেন। এ সময় পিকআপ ভ্যানে থাকা ওই ভাড়াটিয়ার সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে কথা বলছিলেন মহিন উদ্দিন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ অবস্থায় পিকআপ ভ্যানের চালক গাড়ি চালিয়ে সামনে এগিয়ে গেলে মহিন উদ্দিন গাড়ির চাকায় পিষ্ট হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা পিকআপ ভ্যানটিতে ভাঙচুর চালায়।

মহিন উদ্দিন বাবুর আকস্মিক মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে অবৈধ ব্যাটারি গলানোর কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন