নাগরিকদের স্বচ্ছ ও হয়রানিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে তিনি পাসপোর্ট অফিস পরিদর্শনে যান ।
পরিদর্শনকালে তিনি পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তারা নির্ধারিত নিয়মে সেবা পাচ্ছেন কিনা, কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কিনা, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন।
পরে তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেবার মান আরও উন্নত করা, দালালমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সকল সেবাপ্রার্থীকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ কাসেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পড়ুন : ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর
সা/


