বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল হকের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে কাজ করছিলেন পারভীনা। এসময় ঘরের একটি টিন সরাতে গিয়ে অসাবধানতাবশত সেটি তারের উপর পড়লে ছিঁড়ে যায়। পরে টিনটি বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

পড়ুন:চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন