বিজ্ঞাপন

রাতের আঁধারে ছাত্রদল নেতার ভবন ভাংচুর

রাতের আঁধারে ছাত্রদল নেতার নির্মানাধীন ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে দরজা-জানালা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামের।

বহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মাহিলাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পশ্চিম শরিফাবাদ এলাকার বাসিন্দা কাওসার সিকদার অভিযোগ করে বলেন, বুধবার দিবাগত রাতে আমার নতুন নির্মানাধীন ভবনে মোটরসাইকেল রেখে পুরনো বাড়িতে ঘুমাতে যাই।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের লোকজন নির্মানাধীন ভবনের গ্লাস ভাঙ্গার খবর দেয়। খবরপেয়ে ঘটনাস্থলে এসে দেখি কে বা কারা ইট-পাটকেল নিক্ষেপ করে দরজার দুইটি থাইগ্লাস ভেঙ্গে ফেলেছে।

তিনি আরও জানান, এরআগেও নির্মানের শুরুতে ভবনের দেয়াল ভেঙ্গে ফেলেছিলো দুর্বৃত্তরা।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পড়ুন : মাঠ প্রশাসনে নারীর নেতৃত্বে নতুন রেকর্ড: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন