সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কিছু মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। নিয়মিত সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা। তাই কেনাকাটার পরিকল্পনা থাকলে আগে থেকেই বিষয়টি জেনে নেওয়া জরুরি।
শুক্রবার বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণাংশে দোকানপাট বন্ধ থাকবে।
এছাড়া এদিন রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেটও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
সাপ্তাহিক ছুটির দিনে এসব এলাকায় সাধারণত ক্রেতাদের ভিড় বেশি থাকে। তবে মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় অনেকেই ভোগান্তিতে পড়তে পারেন। তাই কেনাকাটার জন্য বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের তালিকা দেখে পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পড়ুন: ওমরাহ পালনে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও দুই সন্তানের
আর/


