ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের কয়েক লাখ টাকার এসি’র কপার পাইপ চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮ টি এসি’র কপার পাইপ চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নৈশপ্রহরী ১ জনকে আটক করার পর তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। চুরি করে নেয়া এই পাইপগুলির মুল্যে ৭/৮ লাখ টাকা বলে জানা যায়।

জেলার কেন্দ্রীয় এই মসজিদের সাধারণ সম্পাদক মো: আশিকুল ইসলাম জানান,মসজিদের নিচতলা ও দু’তলায় ৫ টনের মোট ৩৮ টি এসি রয়েছে।

এরমধ্যে ৮টি এসি’র কপার পাইপ চুরি হয়েছে। মসজিদের দোতলায় লাগানো এসব এসি’র আউটডোর ৩ তলার ছাদে স্থাপিত। দু’তলা থেকে ৩ তলা পর্যন্ত দীর্ঘ এসি’র কপার পাইপগুলো গত ক’দিন ধরেই চোর কেটে নিচ্ছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এসি’র কপার পাইপ কেটে নেয়ার সময় মসজিদ রোডের নৈশপ্রহরী একজনকে আটক করে। থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌছে চোরকে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে যাওয়া

সদর মডেল থানার এসআই সঞ্জিব কুমার পাল জানান,আটক চোরের নাম ইমরান(২২)। তার বাড়ি আখাউড়া বড়বাজার রেলগেইট সংলগ্ন মেথরপট্টিতে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে। মসজিদ কমিটির সেক্রেটারী আরো জানান,এসি’র কপার পাইপ ছাড়াও মসজিদের পানির টেপ চুরি হয়েছে। জুতা চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এদিকে মসজিদ ছাড়া আশপাশের কয়েকটি ব্যাংকের এসি’র কপার পাইপ চুরি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন