বিজ্ঞাপন

সেনাবাহিনীর লোগো লাগানো ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক ল্যান্স করপোরাল গ্রেপ্তার

কক্সবাজারে সেনাবাহিনীর লোগো লাগানো একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়িতে করে ২৮ হাজার পিস ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন একটি টয়োটা ল্যান্ড ক্রুজার (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ঘ-২১-৩২২৩) থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয় ওবায়দুল হাসান (৪১) নামে এক ব্যক্তিকে। তিনি বগুড়া সদর উপজেলার মণ্ডলবাড়ি, বাগুপাড়া এলাকার বাসিন্দা এবং পুলিশের তথ্য অনুযায়ী সাবেক ল্যান্স করপোরাল।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পড়ুন : টানা ১৩ রাতের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন