সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকদের অধিকার আদায় এবং দীর্ঘদিনের বিরাজমান সমস্যা সমাধানে বলিষ্ঠ কণ্ঠস্বর, সকলের সুপরিচিত ও অত্যন্ত সজ্জন ব্যক্তি মোঃ একরাম উদ্দিন আগামী বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের নির্বাচনে শ্রমিক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ঐতিহ্যবাহী সৈয়দপুর রেলওয়ে কারখানার একজন নিষ্ঠাবান শ্রমিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দীর্ঘকাল ধরে শ্রমিক স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছেন।
আগামী ২৯শে জুলাই ২০২৬ ইং রোজ বুধবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের ৪নং নির্বাচনী এলাকা (সৈয়দপুর-পার্বতীপুর) থেকে তিনি “শ্রমিক প্রতিনিধি” পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে তার জন্য নির্ধারিত প্রতীক হলো ‘দোয়াত-কলম’।
একজন শ্রমিক হিসেবে দীর্ঘ কাজের অভিজ্ঞতাসম্পন্ন মোঃ একরাম উদ্দিন জানান, তিনি সব সময় শ্রমিকদের ভালো-মন্দের খবর রাখেন এবং তাদের সমস্যাগুলো সমাধানের জন্য রাজপথে এবং প্রশাসনের কাছে দাবি তুলে ধরেছেন। তার সৎ, নির্ভীক ও আদর্শবান নেতৃত্বের প্রতি আস্থা রেখে শ্রমিক-কর্মচারীরা এবার তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তার সমর্থকরা আশা প্রকাশ করেছেন।
নির্বাচনী প্রচারণায় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে শ্রমিকদের কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন। শ্রমিক কল্যাণের স্বার্থে এবং সৈয়দপুর-পার্বতীপুর এলাকার রেলওয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সকল ভোটারকে আগামী ২৯শে জুলাই ভোটকেন্দ্রে এসে ‘দোয়াত-কলম’ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।
পড়ুন : গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, ‘যা লিখেছে, তাই নম্বর’
সা/


