দেশজুড়ে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮১০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১৩৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে।
পড়ুন : নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী
সা/


