বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয়: সিজেপি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নয়াদিল্লির ভিঠালভাই প্যাটেল হাউসে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটি এ অবস্থানের কথা জানায়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সিজেপি নেতারা জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তারা জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন।

সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার এ দাবির বিষয়ে সাড়া দেওয়ার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। তবে সিজেপি নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তাদের ভাষ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণযোগ্য নয়।

প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, ‘আমরা তাদের দাবিগুলো শুনেছি। তাদের জানিয়েছি, এ বিষয়ে আমরা পুনরায় তাদের সঙ্গে যোগাযোগ করব।’

এদিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন, যন্তর মন্তর এলাকায় দিল্লি পুলিশ বিক্ষোভকারী, স্বেচ্ছাসেবক এবং এমনকি আইনজীবীদেরও আটক করছে।

তিনি জানান, বিষয়টি সরকারের নজরে আনা হলে প্রথমে অভিযোগ অস্বীকার করা হয়। পরে প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়, যদি এমন ঘটনা ঘটে থাকে, তবে তা বন্ধে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

পড়ুন: আবারও লঘুচাপের আশঙ্কা, সাগরে চলাচলে সতর্কতা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন