বিজ্ঞাপন

খুলনায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

খুলনা লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম (৩০) এবং তার সহযোগী মো. মাসুদ রানা (৩৭)-কে বিদেশি পিস্তল, গুলি, খালি কার্তুজ ও ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল খুলনা মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা হলেন লবণচরা থানার আমতলা এলাকার বাসিন্দা নাজিম ওরফে নাদিম (৩০), পিতা শাহজাহান এবং ইসলামপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ রানা (৩৭), পিতা আব্দুর রহমান মিয়াজি।

গ্রেফতারের পর নাদিমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে ঘরের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের দাবি, গ্রেফতারকৃত নাদিম লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগীকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হওয়ার পর উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও অন্যান্য আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা মহানগরীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রমুক্ত রাখতে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : শহীদ জামালের পরিবারকে উপহার সামগ্রী দিলেন রাঙ্গাবালীর ছাত্রদল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন