বিজ্ঞাপন

চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়া বাইপাস এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসীন চৌধুরী রানা, সদস্য সচিব মীর জাকের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন ও মাহবুবুল আলম পারভেজ, পটিয়া পৌর কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, পটিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম বাবু ও কাউসার টিপু, বোয়ালখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবর উদ্দিন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, পৌর আহ্বায়ক মো. ইলিয়াস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাতকানিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাফেজ আহমদ, সদস্য সচিব শফিক, লোহাগাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল হক, বাঁশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল, চন্দনাইশ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জিয়াউল হক, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার, পটিয়া পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মো. জসিম, তারেক আজিজ, আমির হোসেনসহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর কৃষক দলের নেতাকর্মীরা।

এ সময় নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মানুষের বেঁচে থাকার জন্য গাছ লাগানোর বিকল্প কিছু নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন