বিজ্ঞাপন

এখন মানুষ সহযোগিতা করছে, এক-দেড় বছর পর হিসাব চাইবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস হয়েছে। আরও এক-দেড় বছর পর মানুষ সরকারের কাছে জবাবদিহিতা আশা করবে। এখন সাধারণ মানুষ আমাদের প্রশ্ন করছে না; বরং কাজ শুরু করার জন্য সহযোগিতা করছে। তবে সময় দ্রুত চলে যায়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আশা করেছিলাম, যে সরকারই থাকুক না কেন, জনগণের দাবির প্রতি সম্মান দেখাবে। নির্বাচনের মাত্র এক মাসের মধ্যেই আমরা দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন, এগুলো দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। পরিকল্পনা ও স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোথায় কাজ আটকে আছে, সেটি চিহ্নিত করে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই আসল বিষয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি আন্তরিকতা দেখিয়েছেন বলেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হতে শুরু করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানি এবং রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন