বিজ্ঞাপন

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমার বিস্ফোরণ, শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আহত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ বেশ কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি বস্তুকে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। বস্তুটি নিষ্ক্রিয় করার সময় মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

বিজ্ঞাপন

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফারণের ঘটনায় মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন। আহত মিরাজ জানান, তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারীর কাজ করেন। শুক্রবার রাতে মতিঝিল মেট্রো স্টেশনের পাশ দিয়ে বাসায় যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে বোমার স্প্লিন্টার তার বাম চোখের নিচে এসে লাগে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্প্লিন্টারের আঘাতে এক পথচারী হাসপাতালে আসে। তার বাম চোখের নিচে আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে তার চিকিৎসা চলছে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের কাছে রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যায়। এখনো সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করার কাজ করছে। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বোমা নাকি ককটেল ছিল, তা নিশ্চিত করা যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডিটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল।

আরও জানা যায়, ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন। এছাড়া এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পড়ুন : আবারও লঘুচাপের আশঙ্কা, সাগরে চলাচলে সতর্কতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন