বিজ্ঞাপন

চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র দিলে ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে দেশ দুটির জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছেন, চীন ইরানকে কোনো অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। এমনকি কোনো চীনা কোম্পানির মাধ্যমেও তা করা হবে না।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট শি বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে আমাকে বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবেন বা বিক্রি করবেন না। এই ঘোষণার আওতায় চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় আস্থা রাখছি। তা ছাড়া আমিও তাকে অনেক বড় ধরনের সহযোগিতা করছি।’

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘তিনি (পুতিন) বোঝেন যে আমি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করি না, বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বিক্রি করি। তারা পুরো মূল্য পরিশোধ করে। এরপর অস্ত্রগুলো কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

ট্রাম্প বলেন, ‘অতএব, ইরান প্রসঙ্গে মানুষ প্রায়ই যে দুটি প্রধান দেশের কথা বলে, আমার মতে তারা এতে জড়িত নয়। যদি তারা তা করত, তবে তা তাদের জন্য খুবই খারাপ হতো। নিঃসন্দেহে এটি তাদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন